সবুজ প্রান্ত
২৩ অগাস্ট ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে শুরু হলো লাখ টাকার সেরা হাফেজ প্রতিযোগিতার বাছাই পর্ব

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫’ এর তিনদিনব্যাপী বাছাইপর্ব।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে প্রথম দিনের বাছাই অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ জন প্রতিযোগী। তাদের মধ্যে ফাইনালে ওঠার জন্য ইয়েস কার্ড পান ৩ জন— হাফেজ আহমেদ জামী, হাফেজ ইমরান খান জামী ও হাফেজ ছানোয়ার হোসেন।

প্রথম দিনের বাছাইয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ নজরুল ইসলাম, হাফেজ লুৎফুর রহমান আদনান, হাফেজ ইউসুফ আলী ও হাফেজ শামসুল হক রাজু।

মোনাজাতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম। পরে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রতিযোগিতার উপদেষ্টা কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক ফারুক মাহদী।

প্রতিযোগিতার পরিচালক আব্বাস হোসেন ইমরান জানান, তিনদিনব্যাপী এ বাছাইপর্বে উপজেলার প্রায় অর্ধশত হাফেজ অংশ নিচ্ছেন। দ্বিতীয় দিনের বাছাই রবিবার সকাল ১০টায় এবং তৃতীয় দিনের বাছাই সোমবার সকাল ১০টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা। মোট ১৬ জন প্রবাসী এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।