সবুজ প্রান্ত
১৫ অগাস্ট ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে মাদরাসা সুপার হত্যাকাণ্ডে তালামীযের তীব্র নিন্দা

অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


সিলেটের আখালিয়া ডলিয়া এলাকার ডা. তানজিনা আহমদ দাখিল মাদরাসার সুপার ও বড়গুল এলাকার বাসিন্দা মাওলানা জুবায়ের আহমদকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বুধবার (১৩ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাওলানা জুবায়ের আহমদ হত্যাকাণ্ডে আমরা সংক্ষুব্ধ ও শোকাহত। আলিমদের উপর সাম্প্রতিক সময়ে একের পর এক বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ড আমাদের আতঙ্কিত করছে। কিছুদিন আগে ইমাম রইস উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”

তালামীযে ইসলামিয়ার নেতারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছেলে অভিযোগ করেছেন যে, হত্যাকারী একটি নির্দিষ্ট দলের সাথে সম্পৃক্ত এবং তার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে নেওয়ার চেষ্টা করছিল। এতে বাঁধা দেওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় কোনো মতাদর্শিক প্রভাব কাজ করেছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা দেশের আলিম-উলামা ও সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সিলেটের আলোচিত রায়হান হত্যাকাণ্ডের আসামি এসআই আকবর আদালত থেকে জামিন পেয়েছেন। সাধারণ মানুষ যেখানে ন্যায়বিচারের প্রত্যাশা করে, সেখানে এ ধরনের অবিচার হতাশাজনক।”

নেতৃবৃন্দ মরহুম মাওলানা জুবায়ের আহমদকে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.-এর দারুল কেরাতের নিঃস্বার্থ খাদিম এবং অত্র অঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসারের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা মহান আল্লাহর কাছে তাঁর জন্য শহীদি মর্যাদা কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।