সবুজ প্রান্ত
১২ অগাস্ট ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুজাহিদুল ইসলাম বুলবুল: স্বভাবজাত গজলনাবিকের অপ্রতিরোধ্য পথচলা

বাংলা সাহিত্যে “স্বভাবজাত” শব্দটি এমন মানুষের জন্যই ব্যবহৃত হয়, যিনি যেকোনো পরিস্থিতিতে নিজের মেধা, চিন্তা ও অনুভূতিকে তাৎক্ষণিকভাবে শব্দে রূপ দিতে পারেন—কখনো কবিতায়, কখনো গজলে, কখনো গানে। এই ক্ষমতা জন্মগত। শব্দের সাথে খেলা, ছন্দের মায়াজাল গড়া, সুরে ঢেলে দেওয়া—সবই যেন তাঁর অন্তর্গত প্রতিভার স্বাভাবিক প্রকাশ।

এমনই এক বহুমাত্রিক প্রতিভার নাম কবি মুজাহিদুল ইসলাম বুলবুল—যিনি কবি, গীতিকার, সুরকার ও গায়ক—সব ভূমিকাতেই সমান দক্ষ। বাংলা সাহিত্যে সব্যসাচী বলে যে অভিধা আছে, সেটি তাঁর নামের সাথেই অনায়াসে জুড়ে যায়।

২৫ বছরেরও বেশি সৃজনযাত্রা: গত আড়াই দশকেরও বেশি সময় ধরে মুজাহিদ বুলবুল বাংলা সাহিত্য ও ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে দীপ্ত উপস্থিতি রেখেছেন। বিশেষত ইসলামী সঙ্গীতে হামদ-নাত, শানে আউলিয়া, দেশাত্মবোধক, সমসাময়িক ইস্যু, আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্যোগ বিষয়ক সৃষ্টিতে তাঁর মতো বহুমুখী শিল্পী বিরল। দেশ-বিদেশের বহু গুণী গীতিকার ও শিল্পীর কাজ চোখে পড়লেও, লেখা ও গাওয়ার বিস্তৃত সীমানায় মুজাহিদ বুলবুল যেভাবে বিচরণ করেছেন, তা অন্য কারও ক্ষেত্রে বিরল।

যে বিষয়গুলোতে তিনি অনন্য: হামদ-নাত ও শানে আউলিয়ায় তিনি অপ্রতিরোধ্য। পাশাপাশি লিখেছেন ও গেয়েছেন এমনসব বিষয় নিয়ে, যা অনেকে কল্পনাও করতে পারবেন না—

  • ভাস্কর্যবিরোধী সঙ্গীত

  • করোনা কালে চিকিৎসক-নার্সদের প্রতি শ্রদ্ধা ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান

  • ধর্ষণ ও সন্ত্রাসবিরোধী গান

  • রাজনৈতিক নেতাপূজারি কর্মীবিরোধী ব্যঙ্গগান

  • ত্রাণ চোরদের বিরুদ্ধে ‘থাপ্পড় সঙ্গীত’

  • নাস্তিকতা বিরোধী গজল

  • নোংরা রাজনীতির সমালোচনা

  • “রাষ্ট্রধর্ম ইসলাম চাই” গজল

  • জাতীয় ঐক্যবিষয়ক গান

  • ভণ্ড প্রার্থীদের বিরুদ্ধে ‘ভোট চাই’ গান

  • জনপ্রিয় গজল “লক্বব নেশা”

  • ওয়াজের নামে বাউল গান আয়োজনের সমালোচনা

  • ভণ্ড ওয়াইজদের পৃষ্ঠপোষক কমিটিকে নিয়ে গজল

  • ২০১৮ সালের “নিরাপদ সড়ক চাই” আন্দোলনের গজল

  • কাশ্মীর, রোহিঙ্গা ও প্রথম কিবলার দেশ বিষয়ে আবেগময় সৃষ্টিকর্ম

  • পাহাড়ে আজান বন্ধের ঘটনায় লেখা “আজান হবে” গান

  • বিতর্কিত শিক্ষানীতি বিরোধী সঙ্গীত

  • আন্তর্জাতিক ইস্যুতে “Shame India” ও “তেরা-মেরা রিশতা কিয়া” গান

  • বঙ্গবন্ধু সমীপে স্বৈরাচারবিরোধী গান—যার প্রতিটি শব্দ ছিল পতিত শাসকের গালে একেকটি চপেটাঘাত

এছাড়াও অসংখ্য জাগরণী ও প্রতিবাদী সঙ্গীতের রচয়িতা তিনি, যার অধিকাংশই গত ১৬ বছরের স্বৈরশাসনকালেই লেখা ও পরিবেশিত।

প্রতিবাদে আপসহীন কণ্ঠ: মুজাহিদ বুলবুল কখনো কারও মুখাপেক্ষী হয়ে লেখেন না। একজন সচেতন নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের অন্যায়-অবিচারের বিরুদ্ধে কলম ও কণ্ঠকে ব্যবহার করে আসছেন নির্ভয়ে। তবুও সাম্প্রতিক সময়ে, কিছু রাজনৈতিক পক্ষের সমালোচনা করায় তিনি ব্যক্তিগত আক্রমণ ও কুৎসার শিকার হচ্ছেন। বিদ্রূপের বিষয়—যারা আজ তাঁর প্রতিবাদী সত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, তারাই একসময় ক্ষমতাবানদের দরবারে গান গাইতে গেছেন, অথচ সেই সময়ে মুজাহিদ বুলবুল ছিলেন রাস্তায়, মঞ্চে, কলমে—জনতার কণ্ঠস্বর হয়ে।

সীমার বাইরে অবদান: ইসলামী ঐক্যের পক্ষে তিনি প্রায় প্রতিবছর গান লিখেছেন, গেয়েছেন এবং ভিন্ন ঘরানার শিল্পীদেরও পেশাগত টিকে থাকার সুযোগ করে দিয়েছেন। অথচ সেই উপকারভোগীদের কেউ কেউ আজ নিমকহারামির মতো তাঁর সমালোচনায় মুখর।

এক ও অদ্বিতীয়: মুজাহিদ বুলবুলের নিজস্ব এক পরিচিতি আছে—তিনি কারও ছায়ায় দাঁড়ান না, আবার সবার পক্ষে দাঁড়াতে ভয় পান না। হাল আমলে তাঁর সমতুল্য শিল্পী নেই, এবং সম্ভবত ভবিষ্যতেও হবে না। সুরের সম্রাট, রাষ্ট্রচিন্তক কিংবা বিপুল প্যাকেজের শিল্পী অনেকেই জন্মাবেন, কিন্তু দ্বিতীয় মুজাহিদ বুলবুল আর জন্মাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।