সবুজ প্রান্ত
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে হংকংকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

বাংলাদেশ বনাম হংকংক

এশিয়া কাপের আসর শুরুতেই জয় পেলো বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। শুরতে ব্যাট করে হংকং তোলে ১৪৩ রান, জবাবে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় বাংলাদেশ।

টস জিতে ফিল্ডিং, শুরুতেই সাফল্যের দেখা

ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নতুন বলে আক্রমণে আসেন তাসকিন আহমেদ। ইনিংসের শুরুতেই ফেরান হংকং ওপেনার আংশি রাথকে। এরপর বাবর হায়াত ও জিশান আলী কিছুটা চেষ্টা করলেও রান তোলার গতি বাড়াতে পারেননি।

হংকংয়ের সংগ্রহ ১৪৩

পাওয়ারপ্লের ছয় ওভারে হংকং তুলেছিল মাত্র ৩৪ রান। জিশান আলী করেন ৩৪ বলে ৩০ রান, আর অধিনায়ক ইয়াসিম মুর্তজা করেন ঝড়ো ১৯ বলে ২৮ রান। নিজাকাত খান খেলেন সবচেয়ে বড় ইনিংস ৪০ বলে ৪২ রান। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রানে। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব নিয়েছেন দুইটি করে উইকেট।

বাংলাদেশের ব্যাটিং: লিটন-হৃদয়ের জুটি

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু করেন পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ১৯ রান করে ফেরেন তিনি। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও বড় ইনিংস খেলতে পারেননি, করেন ১৮ বলে ১৪ রান। দুই ওপেনার ফেরার পর দায়িত্ব নেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়।

দুজনেই প্রথমে ধীরস্থির থেকে ইনিংস গড়েন, পরে হাত খুলে খেলতে শুরু করেন। লিটন দাস করেন ৩৯ বলে ৫৯ রান, তুলে নেন অর্ধশতক। অপরপ্রান্তে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়—৩৬ বলে ৩৫ রান। ফলে ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

প্রথম ম‍্যাচেই জয় এনে দিলো আত্মবিশ্বাস

এশিয়া কাপে দারুণ শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটে লিটন দাসের ফিফটি আর তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংসের পাশাপাশি বল হাতে রিশাদ, তাসকিন ও তানজিমের সাফল্য এনে দিয়েছে সহজ জয়। এই জয়ে আত্মবিশ্বাসী হয়ে পরের ম্যাচগুলোতে নামবে টাইগাররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১০

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১২

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৩

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৪

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৫

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৬

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৭

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৯

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।