সবুজ প্রান্ত
১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃটেনের কার্ডিফে দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

কামরুল ইসলাম বাবু

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নব প্রজন্মকে সঠিক আকিদার আলোকে ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে। গত ৭ই সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী পর্বে দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পরিচিতি পর্ব শেষে উদ্বোধনী ক্লাসে সুরা ফাতিহা পাঠ করান জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং সুরা ইখলাস পাঠ করান শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক ও জেনারেল সেক্রেটারি মাওলানা আসাদুল ইসলাম এবং কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ও শাহজালাল মসজিদের ট্রাস্টি কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর। এতে সভাপতিত্ব করেন দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার সভাপতি আব্দুল হান্নান শহীদুল্লাহ্।

এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, সহকারী ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী প্রমুখ।

এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, সৈয়দ কাহের, আব্দুল কাদির, অজিহুর রহমান মিজান, বিলাল খান, মোহাম্মদ বদরুল হক মনসুর, আমিনুর রহমান ও মাইন উদ্দিন আহমেদসহ অনেকে।

বক্তারা বলেন, মানুষের জীবনের সর্বক্ষেত্রে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। তবে দ্বীনি ইলম প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এ জ্ঞান মানুষকে স্রষ্টা সম্পর্কে অবগত করে, সঠিক জীবনপথ দেখায় এবং দুনিয়া-আখেরাতে মর্যাদা দান করে।

প্রথম দিনের অনুষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কমিউনিটিতে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেক অভিভাবক সন্তানদের ভর্তি করানোর পাশাপাশি মাদ্রাসার অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, প্রতি শনিবার ও রবিবার সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসায় ক্লাস অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১০

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১১

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৩

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৪

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৫

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৬

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৭

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৮

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৯

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।