সবুজ প্রান্ত
১৫ অক্টোবর ২০২৫, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী নোমান হত্যায় আটক শ্যালক সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে আটক শ্যালক হানিফ উদ্দিন সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন সুমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নোমান উদ্দিন হত্যাকাণ্ডটি শুরু থেকেই নানা রহস্যে ঘেরা। পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। তাঁদের দাবি— ঘটনার নেপথ্যে পারিবারিক সম্পত্তি ও বাড়ির মালিকানা নিয়ে বিরোধই মূল কারণ।
নিহত নোমানের ভাই রিয়াজ উদ্দিন বলেন, “ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্ত এবং প্রকৃত খুনীদের শাস্তি নিশ্চিত না হলে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবো।”
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন বলেন, “ঘটনার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত তথ্য বের করতে সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
জকিগঞ্জের কালিগঞ্জ এলাকায় নোমান উদ্দিন ছিলেন পরিচিত ব্যবসায়ী। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ। স্বজনরা আশা করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১০

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১১

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৩

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৪

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৬

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৭

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৯

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।