সবুজ প্রান্ত
২ নভেম্বর ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রসুলপুর সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, কৃষিকাজে বাধা — জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে পিছু হটল বাহিনী

জকিগঞ্জ প্রতিনিধি


সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সবজিক্ষেতে কাজ করা কৃষকদের কাজে বাধা দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ সদস্যরা। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তবে সচেতন জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) দুপুরে রসুলপুর গ্রামের কৃষকরা তাদের সবজিক্ষেতে কাজ করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য হঠাৎই সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন। তারা কৃষকদের কাজ বন্ধ করতে বলেন এবং জমির কিছু বাঁশ-কোঠা ও স্থাপনা ভেঙে দেন।

বিষয়টি মুহূর্তের মধ্যেই গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী দলমত নির্বিশেষে ঘটনাস্থলে ছুটে যান এবং ঐক্যবদ্ধভাবে বিএসএফ সদস্যদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে জনতার দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা নিজেদের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়।

ঘটনার পর স্থানীয়রা বলেন, “আমাদের জমিতে বিদেশি বাহিনীর প্রবেশ মেনে নেওয়া যায় না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশের ভূমি রক্ষা করব।” তারা বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি করেন।

এদিকে, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, “ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে পতাকা বৈঠক চলছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, এ ঘটনা প্রমাণ করেছে— দেশের ভূমি ও মর্যাদা রক্ষায় সাধারণ মানুষের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১০

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১১

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৩

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৪

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৬

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৭

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৯

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।