সবুজ প্রান্ত
২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

শান্তিপূর্ণ ভোটগ্রহণে উৎসবের আমেজ, চূড়ান্ত ফলাফল ঘোষণা


নিজস্ব প্রতিবেদক 

বহু প্রতীক্ষার পর জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শনিবার (২৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

সিনিয়র সহ-সভাপতি পদে ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন শামীম আহমদ (মোটরসাইকেল), নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম (চেয়ার) প্রতিকে পান ২৪৩ ভোট।

সহ-সভাপতি পদে ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হন মনিরুল ইসলাম রাজন (পানির বোতল), নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ মঈনউদ্দিন (ছাতা): ১৩৫

সাধারণ সম্পাদক পদে ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ বেলাল আহমদ (দোয়াত–কলম), নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনামুল হক মুন্না (টেলিভিশন) ১৭৭ ভোট।

সহ-সাধারণ সম্পাদক বিজয়ী হন আলতাফ হোসেন (বৈদ্যুতিক পাখা) ২২১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জগ প্রতিকের সুমন আহমদ (২১৩ ভোট)।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন মোঃ আল-আমিন (টিউবওয়েল) ৩৩৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রেজাউল ইসলাম রাজু (আনারস) ১৯৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ কামরুল ইসলাম বুলবুল (নারিকেল গাছ), নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ মুছলিম উদ্দিন (কেটলি) ২২০ ভোট।

সদস্য পদে বিজয়ীরা হলেন- সাবুল আহমদ প্রাপ্ত ভোট ৪৩৭, আব্দুল মানিক প্রাপ্ত ভোট ৩৫৬, বাবুল আহমদ প্রাপ্ত ভোট ৩৩৬, ফয়ছল আহমদ প্রাপ্ত ভোট ৩৩২, আব্দুল মালিক প্রাপ্ত ভোট ৩০৩।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজয়ী প্রার্থীদের কর্মী–সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো বাজারজুড়ে। ব্যবসায়ীরা জানান, “এমন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গোছানো নির্বাচন জকিগঞ্জে খুব কমই দেখা গেছে।”

এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক ছিল ভোটকেন্দ্রের অনন্য সাজসজ্জা। জকিগঞ্জ পৌর প্রশাসক প্রণয় বিশ্বাসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামকে বর্ণিল আলোকসজ্জা, ফুলশয্যা ও শৈল্পিক বিন্যাসে এমনভাবে সাজানো হয়, যা দেখে অনেকেই মন্তব্য করেন— “ভোট নয়, যেন ঈদের উৎসব!”

রাতভর সাধারণ মানুষ, ব্যবসায়ী, তরুণেরা এসে কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করেছেন। স্থানীয় সুধীসমাজ বলছে— “পৌর প্রশাসকের এই দূরদৃষ্টিসম্পন্ন ও নান্দনিক উদ্যোগ নির্বাচনের মর্যাদা বাড়িয়েছে এবং একটি আদর্শ দৃষ্টান্ত তৈরি করেছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সুশৃঙ্খল পরিবেশ, নিরাপত্তার সঠিক ব্যবস্থা, সজ্জার নান্দনিকতা এবং প্রশাসনিক তৎপরতায় জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির এবারের নির্বাচন দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে বলে মত স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১০

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১২

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৩

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

১৪

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

১৫

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

১৬

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

১৭

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৮

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

১৯

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।