সবুজ প্রান্ত
২৭ নভেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বিএনপির মতবিনিময় সভা: সুন্দর ও ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান হুমায়ুন কবিরের

বিশ্বনাথ প্রতিনিধি :

‎বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দুর্বলতা ও প্রতিহিংসার জায়গা থেকে রাজনীতি হয় না; রাজনীতি বড় মনের মানুষের কাজ। দল ও দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এখন আর পকেট কমিটির সুযোগ নেই—নোংরা রাজনীতি পরিহার করে পরিচ্ছন্ন রাজনীতির চর্চা করতে হবে।

‎বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর কারিকোনা গ্রামের বাড়িতে উপজেলা, পৌর ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, অভিভক্ত বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মনির মিয়া প্রমুখ।

‎যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন হারিছ আলী, কয়েস মিয়া, সাজিদুর রহমান সুহেল, মাহতাব উদ্দিন, ডাক্তার রফিকুল আলম ইকবাল, তকলিছ আলী, মতছির আলী, কামরুল ইসলাম বাদশা, আমির আলী, মুসলিম আলী, আব্দুল কাইয়ুম, আঙ্গুর আলী মেম্বার, লায়েক আহমদ মেম্বার, জুমুর সুলতানা, সজিব, আক্তার হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলী, আফতাব আহমদ, সাজ্জাদ আলী শিপলু, রিৎু আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা শানুর মিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।