সবুজ প্রান্ত
১৭ নভেম্বর ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুড়ীতে আল-ইসলাহ সমর্থিত প্রার্থী মুফতি বেলাল আহমদের জনসংযোগ

জুড়ী প্রতিনিধি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (জুড়ী–বড়লেখা) আসনের আনজুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র এমপি প্রার্থী এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমদ ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে জনসংযোগ করেছেন।

রবিবার দুপুরে তিনি বাজারের বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমর্থন কামনা করেন।

জনসংযোগের এক পর্যায়ে মুফতি বেলাল আহমদ বলেন, “জনগণের দোয়া ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই। জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে মাঠে থাকবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, দলীয় প্রতীক নয়—জনগণের আস্থাই আমার বড় শক্তি।

এ সময় আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।