১৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৭ অক্টোবর রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)–এর অধীনস্থ লাতু বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধার স্থানটি সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)–এর অধিনায়ক নম্বর লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


