মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে বিনামূল্যে চক্ষু ও দাঁতের চিকিৎসা পেলেন ৯৯১ জন


জকিগঞ্জে বিনামূল্যে চক্ষু ও দাঁতের চিকিৎসা পেলেন ৯৯১ জন

জকিগঞ্জে বিনামূল্যে চক্ষু ও দাঁতের চিকিৎসাসেবা পেয়েছেন ৯৯১ জন রোগী। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি ও গণিপুর ছাহেব বাড়িতে পৃথক দুটি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে তাঁদের এ সেবা দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা গ্লোবাল ডেন্টাল ট্রাস্ট ও মিশন ভিশনের উদ্যোগে আয়োজিত এসব ক্যাম্পে যুক্তরাজ্য ও বাংলাদেশের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক্ষু ও দাঁতের চিকিৎসাসেবা দেন। এ সময় রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, ফুলতলী ছাহেব বাড়ির লতিফি কমিউনিটি ক্লিনিকে ৫৭০ জন এবং গণিপুর ছাহেব বাড়ির আল-হাবিব লতিফিয়া কমপ্লেক্সে ৪২১ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। দুই ক্যাম্পে মোট ৯৯১ জন রোগী বিনামূল্যে চক্ষু ও দাঁতের চিকিৎসা নেন।

এ চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে গ্লোবাল ডেন্টাল ট্রাস্ট ও মিশন ভিশনের পাশাপাশি যুক্তরাজ্য ও বাংলাদেশের আরও কয়েকটি সংস্থা সহযোগিতা করে। এসব ক্যাম্পের মাধ্যমে স্থানীয় রোগীরা বিনামূল্যে চক্ষু ও দাঁতের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা পাওয়ার সুযোগ পান।