সিলেট-মৌলভীবাজার প্রবাসী কল্যাণ মানবিক ফাউন্ডেশন’র উদ্যোগে, সিলেটের জকিগঞ্জ উপজেলা কালিগঞ্জের একজন অসহায় দিনমজুর রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ উপজেলা কালিগঞ্জের একজন অসহায় দিনমজুর রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ রোগীর হাতে তোলে দেয়া হয়।
এ সময় সিলেট-মৌলভীবাজার প্রবাসী কল্যাণ মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রুহেল আহমেদ শাকুর, পারভেজ, মারুফ আহমেদ, সুহেল আহমেদ প্রমূখ।



