মূল কনটেন্টে যান
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিয়ের এক মাসের মাথায় জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তরুণের


সবুজ প্রান্ত অনলাইন
বিয়ের এক মাসের মাথায় জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তরুণের

বিয়ে করেছিলেন মাত্র এক মাস আগে। ছোট ভাইকে বাজারে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ফরহাদ (২২) নামের এক তরুণ।

রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের সুফান মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ছোট ভাইকে সড়কের বাজারে নামিয়ে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফরহাদ। পথিমধ্যে আটগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসচালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে বাসটি আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে