সিলেটে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (VCMIS)’ বিষয়ক দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সিলেট শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের যুগ্মসচিব ও পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফুর রহমান।
প্রশিক্ষণে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য সংরক্ষণ ও হালনাগাদসহ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন
কুলাউড়ায় নিখোঁজের ৫ মাস পর রাঙামাটিতে মিলল মানসিক ভারসাম্যহীন মুহিবুরের সন্ধান৮ অক্টোবর ২০২৬স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

