সবুজ প্রান্ত প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, আহত অনেকে

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত চারজন শ্রমিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটের পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতার মৃত্যু পরবর্তী আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সোমবার দুপুর ২টার দিকে ওই কমিটিতে স্থান না পাওয়া মোহাম্মদ শাহজাহানের সমর্থকরা কার্যালয় দখলের চেষ্টা করলে উত্তেজনার সূত্রপাত হয়। একপর্যায়ে জকিগঞ্জ-জাফলং রুট এবং মিতালি পরিবহন, হবিগঞ্জ এক্সপ্রেস ও জগন্নাথপুর রুটের শ্রমিকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বৃষ্টির মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই ধাওয়া-পাল্টাধাওয়ায় টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। পরে তা বিভিন্ন রুটের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। বর্তমানে বিষয়টি সমাধানের জন্য আলোচনা চলছে।

জাফলং রুটের এক শ্রমিক অভিযোগ করে বলেন, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও মিতালি পরিবহনের শ্রমিকরা তাদের বাস ও কাউন্টার ভাঙচুর করেছে।

খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মঞ্জুরুল ইসলাম বলেন, “আহ্বায়ক কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে অফিসের ভেতরে কথা কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১০

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১২

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৩

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৪

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৫

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৭

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৮

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।