তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে খাস জমির রেকর্ড সংশোধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তেলীগাঁও গ্রামে সরকারি খাস জমির রেকর্ড অবৈধভাবে সংশোধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শ্মশান মন্দির সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়। তেলীগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তেলীগাঁও গ্রামের রণধীর পাল বেনু অনৈতিকভাবে সরকারি এই খাস জমি নিজের স্ত্রী ও ভাবির নামে রেকর্ড সংশোধন করে নিয়েছেন। বর্তমানে তিনি নদীর ড্রেজিং শাখার মাধ্যমে ওই জমিতে মাটি ভরাটের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণ আদালতের শরণাপন্ন হন এবং আদালত ওই জমিতে মাটি ভরাটের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন।

গ্রামের বাসিন্দা বিবেক পাল বলেন, “এই জমিটি দীর্ঘদিন ধরে আমরা গো-চারণভূমি হিসেবে ব্যবহার করে আসছি। বৈশাখ মাসে তেলীগাঁও, কৃষ্ণতলা, বালিয়াগাঁও, ভোরাঘাট ও দুর্ধেরআউটাসহ ৫-৬টি গ্রামের মানুষ এখানে ধান ও খড় শুকানোর কাজ করেন। কিন্তু অবৈধভাবে রেকর্ড সংশোধনের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা অবিলম্বে এই অবৈধ রেকর্ড বাতিলের দাবি জানাচ্ছি।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আমীর আলী, সাবেক সদস্য নূরুল আমীন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য লুৎফুর রহমান, এবং স্থানীয় বাসিন্দা বদন পাল, নিবারন পাল ও মো. আসাদ মিয়া প্রমুখ।

বক্তারা জোর দাবি জানান, ভবিষ্যতে যেন কোনো প্রভাবশালী ব্যক্তি এই গো-চারণভূমি ব্যক্তিগতভাবে দখল বা রেকর্ড করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের স্বার্থ রক্ষায় খাস জমিটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।