নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাম আদালতকে আরও কার্যকর করতে মাঠপর্যায়ে তৎপরতা: কানাইঘাটে পরিদর্শনে যুগ্মসচিব

তৃণমূল পর্যায়ে সহজ ও দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (অডিট শাখা) মোহাম্মদ শামছুল হক।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ১৯ এপ্রিল তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি আদালতের এজলাস কক্ষের অগ্রগতি ঘুরে দেখেন এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ইউএনডিপির এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের অপারেশন ম্যানেজার এ এফএম আব্দুল হামিদ, কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী এবং জেলা পর্যায়ের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ ও নজরুল ইসলাম, বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শাহিন আহমদ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

মতবিনিময়কালে যুগ্মসচিব বলেন, গ্রাম আদালত শুধু বিরোধ নিষ্পত্তির একটি মাধ্যম নয়, এটি গ্রামীণ সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। স্বল্প খরচে দ্রুত বিচার নিশ্চিত করার কারণে সাধারণ মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।

তিনি বলেন, “গ্রাম আদালতকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে হলে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অনেকেই এখনো এই ব্যবস্থার সুফল সম্পর্কে অবগত নন। জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এজলাস কক্ষের বিষয়ে তিনি উল্লেখ করেন, একটি মানসম্মত ও সুশৃঙ্খল পরিবেশ বিচারপ্রার্থীদের আস্থা বাড়ায়। তাই নির্ধারিত মান বজায় রেখে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে প্রতিটি মামলার নিষ্পত্তি নিশ্চিত করার ওপর জোর দেন। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতকে আরও সহায়ক করে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

উল্লেখ্য, এর আগের দিন ১৮ এপ্রিল তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন এবং ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।