
দীর্ঘ ১৮ বছর পর অবশেষে নিজ দেশে ফিরলেন এক মানসিক ভারসাম্যহীন অসহায় নারী। ভারতের শিলচরে মানবিক উদ্যোগ ও চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে তার পরিচয় শনাক্ত হওয়ার পর শুরু হয় দেশে ফেরার প্রক্রিয়া, যা শেষ পর্যন্ত এক আবেগঘন পুনর্মিলনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
জানা যায়, বহু বছর আগে অজ্ঞাত কারণে ওই নারী ভারতীয় সীমান্ত অতিক্রম করে শিলচরে পৌঁছান। সেখানে দীর্ঘদিন মানবেতর অবস্থায় জীবনযাপন করছিলেন তিনি। পরে একটি স্থানীয় এনজিও সংস্থার তৎপরতায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসার পর ধীরে ধীরে তার পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া যায় এবং জানা যায়, তার বাড়ি বাংলাদেশে।
পরবর্তীতে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা এবং সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী-এর ঐকান্তিক উদ্যোগে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাদের চোখেমুখে ছিল আনন্দ ও স্বস্তির ছাপ। এলাকাবাসীও এই ঘটনায় গভীর মানবিক সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এ ঘটনা শুধু একটি পরিবারের জন্যই নয়, বরং মানবিক সহমর্মিতা, আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।