সবুজ প্রান্ত অনলাইন
১৭ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‎সিলেটে মরা গরুর মাংস বিক্রির চেষ্টা, দোকান সিলগালা

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টার ঘটনায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে সমছুল ইসলাম নামের এক ব্যক্তির মালিকানাধীন মাংসের দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানে জব্দ করা মরা গরুর মাংস মাটিচাপা দেওয়া হয় এবং নিলামের মাধ্যমে একটি জীবিত গরু বিক্রি করা হয়।



‎স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর বাজারে কিছু অসাধু ব্যবসায়ী মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা চালালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরবর্তীতে খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই মাংসের দোকানে অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় পরিচালিত এই অভিযানে দোকানের ভেতর থাকা ফ্রিজ তল্লাশি করে বাছুরের মাংসও পাওয়া যায়, যা স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

‎অভিযান পরিচালনার সময় ঘটনাস্থল থেকে দুটি ফ্রিজ জব্দ করা হয় এবং দোকানের ভেতরে থাকা মরা মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়। এ ছাড়া দোকানে থাকা একটি জীবিত গরু জব্দ করা হয়, যা পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে বাজারে কঠোর নজরদারির জন্য প্রশাসনের কাছে দাবি জানান।



‎জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব। তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান নিয়মিত চলমান থাকবে। সেই সঙ্গে এই অসাধু চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।