স্টাফ রিপোর্টার
৫ মার্চ ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালাল মাজারে স্লোগান: অপপ্রচারের মুখে এনসিপি, অতীতে বিএনপির জিয়ারতেও উঠেছিল স্লোগান

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমের জিয়ারতকালে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরির চেষ্টা চলছে। গত বুধবার রাতের এই ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে একটি পক্ষ প্রচার করলেও অনুসন্ধানে দেখা গেছে, মাজার প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ইতিপূর্বে গত ২১ জানুয়ারি বিএনপির শীর্ষ নেতৃত্বের জিয়ারতকালেও সেখানে স্লোগান ও মিছিলের ঘটনা ঘটেছিল।

‎গতকাল (বুধবার ৪ মার্চ) রাতে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম মাজার জিয়ারত ও তারাবির নামাজ আদায়ের জন্য সিলেটে পৌঁছালে মাজার প্রাঙ্গণে হাজারো সমর্থক জড়ো হন। এ সময় কর্মীরা ‘দিল্লি না সিলেট, ইনকিলাব জিন্দাবাদ’ সহ বিভিন্ন রাজনৈতিক ও বিপ্লবী স্লোগান দেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, মাজারের ইতিহাসে এর আগে কখনো এভাবে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়নি।

‎তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই দাবি বস্তুনিষ্ঠ তথ্যে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। ভিডিও চিত্রে দেখা যায়, গত ২১ জানুয়ারি রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাজার জিয়ারতকালেও স্থানীয় নেতাকর্মীরা সেখানে ব্যাপক স্লোগান দেন। ওই সময় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মাজার এলাকা মুখরিত হওয়ার একাধিক ভিডিও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যমান। এছাড়াও অতীতে রাজনৈতিক নেতাদের সফরকালে মাজার প্রাঙ্গণে স্লোগান ও জটলার দৃশ্য দেখা গেছে।


‎সংশ্লিষ্টরা বলছেন, সিলেটে রাজনৈতিক নেতাদের আগমনে কর্মী-সমর্থকদের আবেগপ্রবণ হয়ে স্লোগান দেওয়া একটি নিয়মিত চিত্র। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এনসিপি নেতাদের ওপর দায় চাপাতে একটি নির্দিষ্ট মহল পরিকল্পিতভাবে তথ্য গোপন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের মতে, কেবল এনসিপি নেতারাই প্রথমবার এই শিষ্টাচার ভেঙেছেন এমন প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত।

‎সিলেটের সচেতন মহলের মতে, মাজারের ধর্মীয় গাম্ভীর্য রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। তবে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে অতীতে এমন নজির থাকা সত্ত্বেও কেবল একটি পক্ষকে লক্ষ্য করে অপপ্রচার চালানো অনুচিত। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তথ্যের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করার প্রক্রিয়াটি কাম্য নয় বলে মনে করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১২

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৩

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৪

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৬

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৯

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।