সবুজ প্রান্ত অনলাইন
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসা এমপিও নীতিমালা ২০২৬ প্রকাশ: যা আছে ৩৯ পৃষ্ঠার দলিলে

20260203 173330 ezgif.com optiwebp scaled
20260203 173330 ezgif.com optiwebp scaled

বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৩৯ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ নীতিমালাটি প্রকাশ করা হয়। দেশের ইবতেদায়ি থেকে শুরু করে কামিল পর্যন্ত সব স্তরের মাদ্রাসার ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে।

‎নতুন নীতিমালায় মাদ্রাসাগুলোতে এমপিওভুক্তির জন্য বেশ কিছু নতুন শর্ত যুক্ত করা হয়েছে। এতে শিক্ষক-কর্মচারীদের নিয়োগ, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং জনবল কাঠামোর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলোতে নতুন বিষয়, বিভাগ বা শাখা খোলার পাশাপাশি শিফট খোলার শর্তগুলোও সুনির্দিষ্ট করা হয়েছে ৩৯ পৃষ্ঠার এই দলিলে।

‎নীতিমালা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা হবে। শিক্ষক ও কর্মচারীদের এমপিও ছাড়করণ পদ্ধতি এবং কোনো কারণে নীতিমালা লঙ্ঘন হলে এমপিও স্থগিত, কর্তন বা বাতিল করার বিষয়েও স্পষ্ট নির্দেশনা রয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই নীতিমালা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করবে।

‎জনবল কাঠামোতে পদগুলোর সমন্বয় এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের পদ্ধতি নিয়ে নীতিমালায় বিস্তর আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, প্যাটার্নভুক্ত শূন্য পদের চাহিদা যথাযথভাবে এনটিআরসিএ-তে প্রেরণ করতে হবে। ভুল বা অনুমোদনহীন চাহিদা পাঠালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে।

‎শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই নীতিমালাটি প্রকাশের পর থেকেই কার্যকর বলে গণ্য হবে।

নীতিমালাটি ডাউনলোড করতে ক্লিক করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।