সবুজ প্রান্ত অনলাইন
৬ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অভিযুক্ত পলাতক

FB IMG 1767681404184 ezgif.com jpg to webp converter
FB IMG 1767681404184 ezgif.com jpg to webp converter

দীর্ঘ ১২ বছরের প্রেম। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক। কিন্তু প্রেমিকার অগোচরেই অন্য জায়গায় বিয়ে করেন প্রেমিক আলী হোসেন। এই প্রতারণার বিচার ও বিয়ের দাবিতে গত রোববার (০‍৪ জানুয়ারি) বিকেল থেকে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন শুরু করেছেন সিলেটের গোলাপগঞ্জের এক তরুণী।

‎সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের কন্দিয়ারচর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত আলী হোসেন ওই গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে।

‎ভুক্তভোগী তরুণী গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা। তিনি জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আলী হোসেনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে আলী হোসেন বিভিন্ন স্থানে নিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু গত বছরের ১৮ ডিসেম্বর ওই তরুণীকে কিছু না জানিয়েই আলী হোসেন গোপনে অন্য জায়গায় বিয়ে করেন। সম্প্রতি বিষয়টি জানতে পেরে ওই তরুণী রোববার বিকেলে কন্দিয়ারচর গ্রামে আলী হোসেনের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

‎ঘটনার পর থেকেই অভিযুক্ত আলী হোসেন বাড়ি থেকে আত্মগোপন করেছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

‎আলী হোসেনের বড় ভাই আছগর আলী জানান, তাঁদের ছোট ভাইয়ের এই সম্পর্কের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। তিনি বলেন,ওই তরুণী বাড়িতে আসার পর আমরা প্রথম বিষয়টি জানতে পেরেছি। এখন উভয় পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

‎মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ময়নুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছিল। স্থানীয়ভাবে একটি সমঝোতায় আসার জন্য দুই পরিবারকেই দায়িত্ব দেওয়া হয়েছে।

‎মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, অনশনের বিষয়টি তিনি শুনেছেন। তবে ভুক্তভোগী তরুণী থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। ওসি আরও যোগ করেন,যেহেতু ঘটনার শুরু গোলাপগঞ্জ উপজেলায়, তাই অভিযোগ করতে হলে ভুক্তভোগীকে গোলাপগঞ্জ থানাতেই করতে হবে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

‎শেষ খবর পাওয়া পর্যন্ত, বিয়ের দাবিতে ওই তরুণী এখনো তাঁর অনশন চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।