সবুজ প্রান্ত
২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে অবৈধ ট্রলির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

InShot 20251224 002523955 ezgif.com jpg to webp converter
InShot 20251224 002523955 ezgif.com jpg to webp converter

সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাস স্টেশন এলাকায় অবৈধ ট্রলির ধাক্কায় হাফিজ বদরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আটগ্রাম বাস স্টেশনের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত হাফিজ বদরুল ইসলাম আটগ্রাম এলাকার কাজির পাতন গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রলিটি কোনো ধরনের লাইট ছাড়াই অতিরিক্ত গতিতে চলাচল করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তা পার হতে থাকা হাফিজ বদরুল ইসলামকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

‎পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রধান সড়কে অবৈধ ট্রলি চলাচল করলেও এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দাবি, নিয়মিত নজরদারি ও প্রশাসনিক তদারকির অভাবেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

‎এই দুর্ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।