নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
২২ ডিসেম্বর ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে দিনব্যাপী কর্মসূচিতে ডিসি সারওয়ার আলম

AddText 12 22 06.32.40 scaled
AddText 12 22 06.32.40 scaled

ইমাম-খতিবদের ভূমিকা সমাজে শান্তি-শৃঙ্খলার মূল ভিত্তি : জেলা প্রশাসক 

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেছেন, সমাজে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মূল ভিত্তি মক্তব শিক্ষার মধ্য দিয়েই গড়ে ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখে।

সোমবার জকিগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও পরিদর্শন কর্মসূচিতে অংশগ্রহণকালে ইমাম ও খতিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক তাঁদের যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

সকাল ১০টায় জকিগঞ্জে পৌঁছালে জেলা প্রশাসককে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ। পরে তিনি উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ছাদ বাগান উদ্বোধন করেন এবং মুনাজাতে অংশগ্রহণ করেন।

জকিগঞ্জ উপজেলা হাসপাতালের সার্বিক অবস্থা মোটামুটি ভালো, জনবল সংকট নিরসনের আশ্বাস

জেলা প্রশাসক জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জকিগঞ্জ উপজেলা হাসপাতালের সার্বিক অবস্থা মোটামুটি ভালো আছে।” সোমবার দুপুরে তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, ইনডোরসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং রোগীসেবার সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতাল ভবনে বেসরকারি এনজিও সংস্থা ‘প্রজন্ম’-এর কার্যক্রম ও টিকাদান কার্যক্রম বিষয়ে সরকারের সঙ্গে কোনো চুক্তি রয়েছে কিনা তা জানতে চান এবং ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেওয়া জকিগঞ্জ উপজেলার ৬৪০ জনের তালিকা দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, “সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষ যেন সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে বিষয়টি আমরা নিয়মিত তদারকি করছি।”

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক জুলাই আন্দোলন গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ এবং ক্ষুদ্র ঋণের চেক হস্তান্তর করেন। এছাড়াও তিনি জকিগঞ্জ পৌরসভা ও ডিজিটাল সেন্টার, জকিগঞ্জ থানা ও কাস্টমঘাট পরিদর্শন করেন এবং পৌরসভার একটি সড়ক উদ্বোধন করেন।

পাশাপাশি তিনি নদীভাঙন এলাকা, মাল্টা বাগান ও ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। ভার্মি কম্পোস্ট প্রকল্প, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন জেলা প্রশাসক।
এ সময় জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় ও জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি অবগত হলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পর্যায়ক্রমে স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

১০

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১১

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১২

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১৩

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৪

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৫

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৬

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৭

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৮

FIFA World Cup 2026 Schedule Revealed

১৯

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।