বিশ্বনাথ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও পুত্র

20251229 203737 ezgif.com jpg to webp converter scaled
20251229 203737 ezgif.com jpg to webp converter scaled

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের নির্বাচনী লড়াইয়ে এক অনন্য কৌশলী অবস্থান নিয়েছে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর পরিবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তাহসিনা রুশদীর লুনা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

‎সোমবার সকালে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে তারা প্রথম মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে বিকেলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছেও পৃথকভাবে নিজেদের মনোনয়নপত্র হস্তান্তর করেন মা ও ছেলে।

‎নির্বাচনী মাঠে একই আসন থেকে পরিবারের দুই সদস্যের এই অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে এই পদক্ষেপকে স্রেফ একটি ‘রাজনৈতিক কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি আমাদের একটি কৌশলের অংশ মাত্র।”

‎দীর্ঘ ১৭ বছর পর সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে লুনা আরও বলেন, “আমরা আশা করছি একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের প্রতি অনুরোধ থাকবে, সবাই যেন কেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করেন।” বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানই দেশের নেতৃত্ব দেবেন এমন প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।