দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাপ্তাহিক সবুজ প্রান্তের দোয়ারাবাজার প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ ‎

InShot 20251221 181401358 ezgif.com jpg to webp converter
InShot 20251221 181401358 ezgif.com jpg to webp converter

‎সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টের কমেন্টে এক গণমাধ্যমকর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎অভিযোগকারী দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস সুবহানের পুত্র জহিরুল ইসলাম সানি (২৫)। তিনি সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি এবং দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক।

‎লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে নিজের ফেসবুক আইডি Jahirul Islam SuNy থেকে একটি সতর্কতামূলক পোস্ট শেয়ার করেন। ওই পোস্টের কমেন্ট বক্সে বাংলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৬) তার ব্যবহৃত ফেসবুক আইডি Jiaur Rahman থেকে ভয়ভীতি প্রদর্শনমূলক ও হুমকিসূচক মন্তব্য করেন।

‎অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ইংরেজি ভাষায় মন্তব্য করে লেখেন—

‎“I am especially telling Sunny and Tamim that you have been playing with fire over and over again… Sunny is close to 80% dead.”

‎এর বাংলা অর্থ করে অভিযোগকারী দাবি করেন, তাকে ও অপর একজনকে বারবার ভয় দেখানো হয়েছে এবং তাকে ‘৮০ শতাংশ মৃতের কাছাকাছি’ বলা হয়েছে, যা সরাসরি প্রাণনাশের হুমকির শামিল।

‎অভিযোগে উল্লেখ করা হয়, একজন গণমাধ্যমকর্মী হিসেবে সত্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরার কারণেই তাকে পরিকল্পিতভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ধরনের হুমকিতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে দাবি করা হয়।

‎অভিযোগকারী দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

‎এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন,

‎“অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

১০

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১১

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১২

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১৩

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৪

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৫

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৬

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৭

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৮

FIFA World Cup 2026 Schedule Revealed

১৯

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।