জকিগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা : রাত ১১টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

AddText 12 31 12.11.10 scaled
AddText 12 31 12.11.10 scaled

জকিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

সভায় শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের সঞ্চালনায় সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় বিশেষভাবে মাদক নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহন চলাচল, সীমান্ত এলাকার সমস্যা, শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কার, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি উঠে আসে।

সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা কেএম মামুন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, গণঅধিকার পরিষদের সমন্বয়ক নূরুল হুদা লস্কর, এনসিপি নেতা সাব্বির আহমদ, ছাত্র প্রতিনিধি আবু ওমর জুবের, ওয়াসিম আকরামসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে রাত ১১টার পর ঔষধের দোকান ব্যতীত উপজেলার সকল বাজারের দোকানপাট বন্ধ রাখার প্রস্তাব দেন। এ প্রস্তাবের পক্ষে উপস্থিত আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে মত দেন।

এছাড়াও সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, সড়ক দুর্ঘটনা হ্রাস, কিশোর গ্যাং প্রতিরোধ এবং জকিগঞ্জ বাস টার্মিনাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

১০

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১১

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১২

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১৩

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৪

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৫

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৬

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৭

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৮

FIFA World Cup 2026 Schedule Revealed

১৯

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।