সবুজ প্রান্ত
৭ নভেম্বর ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে প্রথমবারের মতো জিপিএস ট্র্যাকার সেবা চালু

‘নজর’ আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন

জকিগঞ্জ প্রতিনিধি


জকিগঞ্জে প্রথমবারের মতো জিপিএস ট্র্যাকার সেবা চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত প্রতিষ্ঠান ‘নজর’। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ বাজারের আইডিয়াল স্কুল গেইটে অবস্থিত নজর-এর নতুন আঞ্চলিক অফিসে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানির আঞ্চলিক পরিচালক সাইফুর রহমান মাছুম, এবং সঞ্চালনা করেন আঞ্চলিক প্রতিনিধি তারেক আহমদ নাহিদ। প্রধান অতিথি ছিলেন কোম্পানির বিভাগীয় পরিচালক রিজওয়ানুল বারী। এছাড়াও কোম্পানির মার্কেটিং বিভাগের কর্মকর্তা রিমন আহমেদসহ একাধিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

স্থানীয় সমাজের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার তরুণ সমাজসেবক ও প্রবাসী নেতা ফয়সল আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিক্ষানবিশ চিকিৎসক (সেকমো) ডা. রুবেল আহমদ, ব্যবসায়ী মুসলিম উদ্দিন, ফুলকলি কোম্পানির আঞ্চলিক পরিবেশক ও উদ্যোক্তা মনজুরুল করিম, ব্যবসায়ী আব্দুস সাত্তার, এবং জকিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক সমিতির সহ-সভাপতি মনা আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আধুনিক যুগে যানবাহন নিরাপত্তা ও চলাচল ব্যবস্থাপনায় জিপিএস ট্র্যাকার একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। নজর কোম্পানি দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে সেবা দিয়ে আসছে, আর এবার জকিগঞ্জে এই সেবা চালুর মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হলো।

উদ্বোধন শেষে অতিথিরা জকিগঞ্জ সিএনজি ও মাইক্রোবাস শ্রমিক সমিতির কার্যালয়ে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পরে তারা পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

স্থানীয় বিশিষ্টজনেরা নজর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সানিম আহমদ, এক্সিকিউটিভ ডিরেক্টর রিজওয়ানুল বারী ও আঞ্চলিক পরিচালক সাইফুর রহমান মাছুমকে ধন্যবাদ জানিয়ে বলেন, জকিগঞ্জে প্রথমবারের মতো এই প্রযুক্তিনির্ভর সেবা চালু করে তারা নিরাপত্তা ব্যবস্থার নতুন অধ্যায় সূচনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।