সবুজ প্রান্ত
২৪ নভেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে চিকিৎসকের বাড়ীতে ডাকাতি : স্ত্রী–কন্যাকে জিম্মি করে লুট

জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে স্বনামধন্য চিকিৎসক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ডা. বিভাকর দেশমুখ্যের বাড়িতে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  দুজন অজ্ঞাত লোক বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ডা. বিভাকর দেশমুখ্য জানান, ঘটনার সময় তিনি শরিফগঞ্জ বাজারে তাঁর চেম্বারে ছিলেন। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় সন্ধ্যায় তার স্ত্রী দরজা খোলার সঙ্গে সঙ্গে দুইজন লোক ঘরে ঢুকে তাঁর স্ত্রী ও বড় মেয়ের গলা চেপে ধরে ভয়ভীতি দেখায়। ডাকাতরা ঘর তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা এবং ২-৩ভরি সোনা ও রুপার অলংকার লুট করে।

আরও পড়ুন : জকিগঞ্জে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ২৮–৩০ ডিসেম্বর

তিনি আরও জানান, পাশের কক্ষে ঘুমিয়ে থাকা তার ছোট মেয়ে আচমকা জেগে উঠে “প্রাইভেট টিউটর এসেছে কি?”—এমন প্রশ্ন করলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাড়িতে পৌঁছেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু। 

পরে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ডাকাতদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।