সবুজ প্রান্ত
২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে গোয়ালঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি 
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশিদ গ্রামে গোয়ালঘর থেকে ৯ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে নিজ বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোরীর নাম ঝুমা আক্তার (৯)। সে আমলশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং দিনমজুর হারুন আহমদের ষষ্ঠ কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফিরে ধানক্ষেতে বড় ভাইয়ের সঙ্গে দেখা করে ঝুমা। এরপর মসজিদের ইমামের কাছে টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে এলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় বড় বোনের মেয়ে গোয়ালঘরে গরুর রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে বড় বোন সাবিনা ইয়াসমিন মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেন।

পরিবারের দাবি—শিশুটি আত্মহত্যা করেছে। তবে মাত্র ৪ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ঝুমা কীভাবে প্রায় ৭ ফুট উঁচু গোয়ালঘরের তীরে রশিতে ঝুলে পড়লো—তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে কোনো সিঁড়ি, চেয়ার বা ওঠার উপকরণ পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারকালে গরুর ব্যবহৃত রশি গলায় প্যাঁচানো অবস্থায় ছিল।

খবর পেয়ে রাত ৮টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “পরিবারের দাবি—শিশুটি হয়তো খেলতে গিয়ে অসাবধানতায় রশিতে জড়িয়ে পড়ে মারা গেছে। তারা ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চাইছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” 
তিনি আরও জানান—অপরাধের কোনো আলামত না মিললেও এটি সংবেদনশীল মৃত্যু, তাই পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগতভাবে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।