সবুজ প্রান্ত
১৫ অক্টোবর ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

শাহ্ মাশুক নাঈম, সুনামগঞ্জ থেকে:

জুলাই সনদে পিআর পদ্ধতি যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি পরিচালনা করেন জেলা সহ-সচিব হাফেজ মাওলানা মাছুম আহমদ।
মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শহিদুল ইসলাম পলাশী। বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কারী মহিববুল হক আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি এহসান রেজা মুহিবী, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী আকবর সিদ্দিকী, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক রায়হান বিন মুজাহিদ, কারী মাহদি আল হাসান, ফয়জুল্লাহ ফয়েজ, মারুফ আহমদ, আব্দুল গফুর, আতিকুর রহমান আতিক ও শফিকুল বারী প্রমুখ।
বক্তারা বলেন, “পিআর পদ্ধতির দাবি এখন জাতীয় ঐকমত্যের প্রতীক। নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিয়ে এ দাবি উপেক্ষা করতে পারে না।”
প্রধান অতিথি মুফতি শহিদুল ইসলাম পলাশী বলেন, “জুলাই সনদের অনেক বিষয় সংবিধানে নেই, তাহলে কি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদের বাস্তবায়নও বাধাগ্রস্ত করা হবে? সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচন জাতি মেনে নেবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে— এটি জনগণের দাবি।”
তিনি আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন না করলে গণতন্ত্র টিকবে না। জনগণ এবার ন্যায্য নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ।”
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।