সবুজ প্রান্ত
২৭ অগাস্ট ২০২৫, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুল পড়া বন্ধ করার উপায়: কী খাবেন, কী করবেন চুল মজবুত রাখতে

চুল পড়া বন্ধ করার উপায়

চুল পড়া অনেকেরই সাধারণ সমস্যা, যা ধীরে ধীরে চুল পাতলা করে দেয়। চিকিৎসকেরা বলছেন, পুষ্টির ঘাটতি, অস্বাস্থ্যকর জীবনধারা, মানসিক চাপ এবং কিছু স্বাস্থ্যজনিত কারণে চুল পড়তে পারে। তবে সঠিক খাবার, নিয়মিত যত্ন এবং প্রয়োজনে চিকিৎসার মাধ্যমে চুল পড়া অনেকাংশে কমানো সম্ভব। এই প্রতিবেদনে চুল পড়া কমানোর কার্যকর উপায় ও চুলের যত্নের গুরুত্বপূর্ণ কিছু টিপস তুলে ধরা হয়েছে।




চুল পড়া রোধে ১০টি গুরুত্বপূর্ণ খাবার

চুলকে ভেতর থেকে মজবুত করতে পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। এই ১০টি খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন:

১. ডিম: ডিমে রয়েছে প্রচুর প্রোটিন, যা চুলের প্রধান উপাদান। প্রোটিনের অভাবে চুল পড়া বাড়তে পারে। এছাড়াও, ডিমে থাকা বায়োটিন, সেলেনিয়াম এবং ভিটামিন বি১২ চুলকে ঘন ও সুন্দর রাখে।

২. বিভিন্ন ধরনের বাদাম: চিনাবাদাম, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তাবাদাম এবং আখরোট—এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে, যা চুলের গোড়াকে সতেজ রাখতে সাহায্য করে।

৩. তৈলাক্ত মাছ: ইলিশ, কই, মলা এবং চাপিলার মতো তৈলাক্ত দেশীয় মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে। এই উপাদানগুলো চুলকে ঘন ও কালো করতে সাহায্য করে এবং প্রোটিনেরও ভালো উৎস।

৪. পালং শাক: পালং শাকে আছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এবং ফোলেট। এই উপাদানগুলো চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং চুলকে ঘন, কালো ও সুন্দর রাখে।

৫. হলুদ ও কমলা রঙের সবজি ও ফল: মিষ্টি আলু, গাজর, আম, পেঁপে এবং মিষ্টি কুমড়ার মতো ফল ও সবজি ভিটামিন এ-তে ভরপুর। ভিটামিন এ চুলের ফলিকলকে সুস্থ রাখে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।




৬. ডাল: ডালে রয়েছে প্রোটিন ও আয়রন। আয়রন মাথার তালুতে রক্ত সরবরাহ বাড়িয়ে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে, যা চুল পড়া রোধে অত্যন্ত কার্যকর।

৭. বিভিন্ন ধরনের বীজ: চিয়া সিড, মিষ্টি কুমড়ার বিচি, সূর্যমুখীর বিচি এবং তিসির বীজে আছে আয়রন, জিঙ্ক ও প্রোটিন, যা চুল পড়া কমাতে সাহায্য করে।

৮. ছোলা: ছোলায় থাকা আয়রন, জিঙ্ক এবং প্রোটিন চুলকে সুস্থ ও সুন্দর রাখে।

৯. টক দই: প্রোটিন এবং জিঙ্কের একটি চমৎকার উৎস হলো টক দই, যা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।

১০. টক ফল: কমলা, মাল্টা, লেবু এবং কিউইয়ের মতো টকজাতীয় ফল ভিটামিন সি-তে পরিপূর্ণ। ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো রাখে। এটি শরীরকে খাবার থেকে আয়রন শোষণেও সহায়তা করে।

মনে রাখবেন, এই সব খাবার প্রতিদিন একসাথে খেতে হবে না। আপনার পছন্দ অনুযায়ী কিছু খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখলেই চুল পড়ার সমস্যা কমে আসবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।




চুলের যত্নে করণীয়

খাবারের পাশাপাশি বাহ্যিক যত্নও চুলের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ।

• শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন।

• ভেজা চুল জোরে ঘষবেন না, তোয়ালে দিয়ে হালকাভাবে চাপ দিয়ে শুকাতে হবে।

• ভেজা চুল আঁচড়াবেন না, চুল শুকালে চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন।

• হেয়ার ড্রায়ার বা কার্লিং আয়রনের মতো বেশি তাপ ব্যবহার করবেন না।

• চুল খুব টাইট করে বাঁধবেন না, এতে চুল পড়তে পারে।

এছাড়াও গবেষণায় দেখা গেছে, নিয়মিত কদুর তেল ব্যবহার নতুন চুল গজাতে এবং চুল ঘন করতে সাহায্য করে।

সঠিক খাবার ও পরিচর্যার পরও যদি চুল পড়া বন্ধ না হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক চুল পড়ার মূল কারণ খুঁজে সঠিক সমাধান দিতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।