সবুজ প্রান্ত
২৮ জুন ২০২৫, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের ‘গোরখোদক’ মনু মিয়া আর নেই

 

ইটনার মনু মিয়া আর নেই।
দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে বিনা পারিশ্রমিকে মানুষের কবর খুঁড়ে আসা এই নিঃস্বার্থ সেবক শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর।
প্রায় ৪৯ বছর ধরে মনু মিয়া গ্রামের মৃত ব্যক্তিদের জন্য কবর খুঁড়েছেন। কোনো পারিশ্রমিক নিতেন না। স্থানীয়রা জানান, তিনি এমনকি নিজের দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন যাতে মৃতের বাড়িতে দ্রুত পৌঁছাতে পারেন। ঘোড়ার পিঠে চড়ে বিভিন্ন এলাকায় গিয়ে জানাজা এবং দাফনের কাজে নিজে উপস্থিত থেকে সহযোগিতা করতেন তিনি।
সম্প্রতি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এ সময় দুর্বৃত্তদের হাতে তার প্রিয় ঘোড়াটি মারা যায়। এ ঘটনাটি তাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করে এবং তার পরবর্তী শারীরিক অবস্থাও ক্রমশ খারাপ হতে থাকে। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আগের স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি।
প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর জানান, “ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তার মৃত্যুতে আমরা একজন দয়ার সাগর, নিঃস্বার্থ মানুষকে হারিয়েছি। এমন মানুষের অভাব কখনো পূরণ হবে না।”
স্থানীয়দের মতে, মনু মিয়া শুধুই একজন কবর খননকারী ছিলেন না, তিনি ছিলেন এক ধরনের সামাজিক কর্মী, যিনি সমাজের একান্ত প্রান্তিক এবং বিপদের সময়ের পাশে দাঁড়িয়েছেন নিরবভাবে। তার মৃত্যু এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।