সবুজ প্রান্ত
২ মে ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিশ্বনাথে বিএনপির মিছিল ও সভা অনুষ্ঠিত

 

বিশ্বনাথ প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে লামাকাজী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লামাকাজীর প্রধান সড়কে মিছিল ও পরে দলের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

লামাকাজী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি বশির আহমদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য মো. আশিক আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন, লামাকাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ইরন মিয়া, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবুল কালাম মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, লামাকাজী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক সেবুল সরকার, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মাস্টার, লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন,আজ লামাকাজীতে নিখোঁজ এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে যারা বিক্ষোভ মিছিল ও সভা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। শুনলাম, আজকে ইউনিয়ন পরিষদে কে বা কারা প্রতিবাদ সভা করেছে, আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই। ইলিয়াস আলীর নাম নিয়ে তামাশা করলে, তার পরিণতি ভয়াবহ হবে। দল থেকে বহিষ্কৃত কিছু লোক কখনও আওয়ামী লীগ, আবার কখনও বিএনপি দাবি করে আসছে, আমরা তাদের চিহ্নিত করেছি। এদের মুখে ইলিয়াস আলীর নাম শোভা পায় না। এরা সুবিধাবাদী, দালাল। এদের স্থান বিশ্বনাথ বিএনপিতে কখনও হবে না। বেশি বাড়াবাড়ি করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১০

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১১

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১২

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৩

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৪

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৫

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৬

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৮

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৯

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।