সবুজ প্রান্ত
১০ মে ২০২৫, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে লন্ডনপ্রবাসী আশিক আহমদকে সংবর্ধনা

“জনগণের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার” — সংবর্ধনার জবাবে আশিক আহমদ

জকিগঞ্জ প্রতিনিধি :

সমাজসেবা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে উজ্জ্বল অবদান রাখা লন্ডনপ্রবাসী আশিক আহমদকে জকিগঞ্জে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা প্রদান করা হয়েছে। খলাছড়া জনকল্যাণ সংস্থা ও এইচ.টি.এ সেবা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শনিবার (১০ মে) বিকেলে শেওলা রোডের খলাছড়া ত্রি-মোহনাস্থ এইচ.টি.এ কমপ্লেক্স প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রবাসফেরত এই সমাজসেবককে বরণ করে নেয় আয়োজক সংগঠনগুলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলাছড়া জনকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হক কামান্ডার। পরিচালনায় ছিলেন সংস্থার সদস্য সচিব মাওলানা ময়নুল হক। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করেন ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন এইচ.টি.এ সেবা ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস আশিক আহমদের জনহিতৈষী কার্যক্রমকে সময়োপযোগী ও অনুকরণীয় বলে মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ এবং যুক্তরাজ্যভিত্তিক জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস।

এছাড়াও বক্তব্য রাখেন— অধ্যাপক বদরুল হক বাদল, স্থানীয় কাউন্সিলর আবুল কালাম, সাংবাদিক জুবায়ের আহমদ, রাজনীতিক মুনিম আহমদ, প্রবাসী সংগঠক রুবেল আহমদ শিবলু, কয়েস আহমদ, সমাজকর্মী আবুল কালাম কালন, প্রধান শিক্ষক আব্দুল বাছিত, প্রবাসী হেলাল আহমদ, এনজিও কর্মকর্তা আব্দুল হামিদ, এইচ.টি.এ সেবা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জাহেদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ পর্বে, পশ্চিম আনন্দপুর গ্রামের মাশকুরা আক্তারকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। একইসঙ্গে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজন সৌভাগ্যবান বিজয়ী প্রত্যেকে পান নগদ ১০ হাজার টাকা করে পুরস্কার—যা উপস্থিত জনতাকে বাড়তি আনন্দে মাতিয়ে তোলে।

সংবর্ধনার জবাবে আশিক আহমদ বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বেকারত্ব হ্রাসের মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়নই এইচ.টি.এ কমপ্লেক্সের মূল লক্ষ্য। আমি দেশমাতৃকার সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই।”

অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশ ও জনগণের কল্যাণে এভাবে নিবেদিত থাকা নিঃসন্দেহে প্রশংসনীয় ও প্রেরণাদায়ী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।