সবুজ প্রান্ত
১১ মে ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতবর্ষী বটগাছ ভেঙে ৩টি দোকান ক্ষতিগ্রস্ত

জকিগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ বাজারে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে শতবর্ষী একটি বটগাছ ভেঙে পড়ে তিনটি দোকান ধ্বংস হয়ে গেছে। শনিবার (১০ মে) রাত আনুমানিক ৩টার দিকে ঘটে এ ঘটনা। গাছ ভেঙে পড়ার সময় এক দোকানি দোকানের ভেতরে ছিলেন, তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

স্থানীয়রা জানান, গভীর রাতে শুরু হওয়া প্রবল ঝড়ে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটি হঠাৎ উপড়ে পড়ে। গাছটির নিচে থাকা একটি মুদি দোকান, একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকান পুরোপুরি গুঁড়িয়ে যায়। পাশের একটি মসজিদের দেয়ালও আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফয়সাল আহমদ (৩২) জানান, “আমি প্রতিদিনের মতো দোকানে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঝড় শুরু হয়। তারপরই বিকট শব্দে গাছটি ভেঙে পড়ে। মুহূর্তেই পাশের দোকানের বারান্দায় দৌড়ে গিয়ে জীবনটা কোনোরকমে বাঁচাতে পেরেছি। দোকান ও সব মালামাল শেষ হয়ে গেছে।”

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বলেন, “বটগাছটি বহু পুরোনো ও মরা অবস্থায় ছিল। বহুদিন ধরে এটি ঝুঁকিপূর্ণ ছিল। এখন বড় ক্ষতি হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।”

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে খোঁজ নিচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

স্থানীয়রা জানান, ক্ষতির পরিমাণ দুই লাখ টাকার বেশি হতে পারে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১০

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১১

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১২

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৩

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৪

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৫

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৬

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৭

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৮

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৯

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।