সবুজ প্রান্ত
১০ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

জকিগঞ্জে ৩৩ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

জকিগঞ্জ প্রতিনিধি  :: সিলেটের জকিগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নের লক্ষে সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার (১৫ মার্চ) জকিগঞ্জ উপজেলায় সর্বমোট ২১৭ টি কেন্দ্রে ৩৩৩৩০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদের সভাপতিত্বে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি ভট্টাচার্য, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, এনজিও সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ। সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর জাতীয় ভাবে দুইবার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এবারের লক্ষ্য নীল রঙের ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬৫০ জন শিশু,  লাল রঙ ১ বছর থেকে ৫ বছরের নিচের বয়সী ২৯৬৮০ জন শিশু। একটি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ অস্থায়ী ২১৭ টি কেন্দ্রে আগামী ১৫ মার্চ সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত টিকাদান কর্যক্রম চলবে। এ বছরের টোটাল লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৩৩৩০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১০

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১১

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১২

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৩

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৪

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৫

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৬

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৮

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১৯

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।