সবুজ প্রান্ত
২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের টঙ্গিরঘাট গ্রামে মসজিদের টাকা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, এবং ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিরঘাট গ্রামের মসজিদের ফান্ডে থাকা ১২ লাখ টাকা কীভাবে ব্যয় হবে তা নিয়ে শুক্রবার রাতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফান্ড ব্যবস্থাপনার বিষয় নিয়ে কালা মিয়া ও তৈয়ব আলীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

বিতর্ক শেষ না হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা শনিবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন।

সংঘর্ষে গুরুতর আহত একজনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩০ জনকে। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মসজিদের টাকা  নিয়ে চলমান বিরোধই দু’পক্ষের সংঘর্ষের কারণ। তবে এর মূলে ছিল দুই পক্ষের দীর্ঘদিনের আধিপত্যের লড়াই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।