সবুজ প্রান্ত
১ ডিসেম্বর ২০২৪, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে মেরিট হোম স্কুলে বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

জকিগঞ্জ প্রতিনিধি :

জকিগঞ্জ মেরিট হোম মডেল স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়টিতে কেক কাটাসহ জাঁকজমকপূর্ণ পরিবেশনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আতিকুর রহমান খাদিমানী। 
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ মাদার বাজার ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শাহেদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী নছীব আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছাইফ উদ্দিন হীরা, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত তালুকদার, অভিভাবক সদস্য ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, কোষাধ্যক্ষ তারেক আহমদ, ডা. আব্দুল বাছিত খান, বিশিষ্ট ব্যবসায়ী তাজ উদ্দিন, বোরহান উদ্দিন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, ইমরান বেগম, রেহানা আক্তার, রোকসানা আক্তার, তাহমিনা আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। 
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা মিলে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের হতে বিদায়ী সংবর্ধনা হিসেবে ক্রেস্ট তুলে দেন।
বক্তারা বলেন, সমাজসেবী ডা. আব্দুর রহিমের  দিকনির্দেশনায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। জকিগঞ্জ উপজেলায় আজ মাথা উঁচু করে এখন পর্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। এতে পরিচালনা কমিটি ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।