সবুজ প্রান্ত
৬ অক্টোবর ২০২৪, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে সর্বস্তরের নবীপ্রেমিক মুসলিম জনতার বিক্ষোভ

ভারতের কথিত ধর্মগুরু রামগিরি মহারাজ ও মহারাষ্ট্রের বিধায়ক নিতেশ রানে কর্তৃক মহানবী (স) ও ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জকিগঞ্জে রবিবার বিকালে সর্বস্তরের নবীপ্রেমিক মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল ও সমাবেশে সর্বদলীয় ছাত্র-জনতা অংশ গ্রহন করে।
মুন্সীবাজার জামেয়া ফয়জেআম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাহমুদ হোসাইন এর সভাপতিত্বে ও ছাত্রনেতা মিনহাজুল হক রিফাতের উপস্থাপনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী, মাওলানা আব্দুল কালাম আজাদ, মাওলানা জয়নুল ইসলাম, প্রবাসী কামরুল ইসলাম, মাওলানা আইনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সাজু আহমদ, ওয়াসিম আকরাম ও জুবের মোহাম্মদ। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইফুর রহমান বাবু, হোসাইন আহমদ প্রমুখ।
পরে মাইজকান্দি জামেয়া ছাইয়িদিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা ফয়জুর রহমানের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের কথিত ধর্মীয় গুরু ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক ইসলাম ও প্রিয়নবী (সা.) কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। প্রিয়নবী (সা.) এর অবমাননা কোনো মুসলমান বরদাশত করবে না। এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় প্রতিবাদ জানানোর আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।