সবুজ প্রান্ত
১ অক্টোবর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে কবি ও শিক্ষাবিদ মাজেদ আহমেদ চঞ্চল এর কাব্য গ্রন্থের প্রকাশনা ও স্মরণ সভা

আলম উদ্দিন, লন্ডন থেকে :
বহুমাত্রিক প্রতিভার অধিকারী জকিগনজের কৃতি সন্তান কবি ও শিক্ষাবিদ মরহুম মাজেদ আহমেদ চঞ্চল’র কাব্যগ্রন্থ “তোমার নামের শরণ লই” এর প্রকাশনা ও স্মরণ সভা গতকাল রবিবার লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। জকিগনজ লেখক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জকিগনজ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মাওলানা মো. আবদুল আউয়াল হেলাল।
পরিষদের সাধারণ সম্পাদক এজেএম শিহাব এর সঞ্চালনায় মাওলানা মুসলেহ উদ্দিনের তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় সম্মানিত অথিতি হিসেবে বক্তব্য রাখেন দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মাওলানা আশরাফুর রহমান, জকিগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি হারুনুর রশিদ,রানীতিবিদ জনাব সিরাজুল ইসলাম শাহীন, গ্রন্থী সম্পাদক কবি শামীম শাহান, কবি আমিনুর রশিদ শাহীন, কবি আমিনুল হক জিলু, মাওলানা মো. আবদুর রব বিলাল, হাফিয কাজী আব্দুর রহমান, শ্রী চিত্রদীপ পুরকাস্থ ঝুমুর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব আবদুল জব্বার, হাসনাত চৌধুরী, জামিল আনসারী ও আলম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কবি ও শিক্ষাবিদ মাজেদ আহমেদ চঞ্চল ছিলেন বহুমাত্রিক প্রতিভা ও সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারি একজন বিনয়ী মানুষ।বক্তারা  প্রত্যেকে মরহুম কবির সাথে নিজেদের বিভিন্ন কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাংলা কাব্য চর্চায় কবি মাজেদ আহমেদ চঞ্চল’র ব্যতিক্রমী প্রয়াস তোমার নামের শরণ লই গ্রন্থটি অমর হয়ে থাকবে।
সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মরহুম কবির বড় ছেলে মাহির মাজেদ তিহাম ও পুত্রবধূ জান্নাতুল মাওয়া।তারা কাব্যগ্রন্থটি প্রকাশ এবং লন্ডন ও সিলেটে পৃথক প্রকাশনা অনুষ্ঠান ও স্মরণ সভা আয়োজনের জন্য জকিগনজ লেখক পরিষদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।