সবুজ প্রান্ত
২৬ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুবারক র‍্যালী

রাজনগর প্রতিনিধি :
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটি রাজনগর উপজেলার উদ্যোগে মুবারক র‍্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। 
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) বাদ যুহর রাজনগর এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ হতে শুরু হয়ে হাজার হাজার  আশিকানে রাসুল (সা:) ও ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা:) এর শানে কালজয়ী বিভিন্ন নাত গেয়ে মুবারক র‍্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেংরা বাজার হজরত সর্দার শাহ (র:) এর মাজার যিয়ারত ও দু’আর মধ্য দিয়ে শেষ হয়। 
শান্তিপূর্নভাবে র‍্যালিটি সমাপ্ত করতে পেরে ঈদে মীলাদুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটি, সর্বস্তরের ছাত্র জনতা,প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সকাল ১০টা থেকে যুহরের পূর্ব  পর্যন্ত শুরু হওয়া আলোচনা সভায় প্রিয়নবী (সা:) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও আগত অতিথিবৃন্দ। 
র‍্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাসিক পরওয়ানার সম্পাদক, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ইমাদ উদ্দিন তালুকদার। 
র‍্যালী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী সোহেল আহমদ  এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী হুসাইন মিতুল এর পরিচালনায় র‍্যালী পূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: আলী রাব্বি রতন, বক্তব্য রাখেন,মাও নজরুল ইসলাম, মাও রিয়াজ উদ্দিন, মাও আব্দুর রব, হাফিজ শাহনেওয়াজ।
র‍্যালী বাস্তবায়ন কমিটির যুগ্ন আহ্বায়ক সাহেদ আহমদ এর স্বাগত বক্তব্যের সুচিতে র‍্যালী পূর্ব আলোচনায় উপস্থিত ছিলেন , হাজী মতছির আলী, মো: নিলুর রহমান, মাও জাকির হুসাইন, মাও রাহেল আহমদ, হাফিজ ফরহাদ আহমদ, মাও গৌছুজ্জামান, হাফিজ মামুন আহমদ, মাও সিরাজুল ইসলাম, মাও হাসান আহমদ, , কামরুল ইসলাম শাহান, মাও সাব্বির আহমদ, মো:ফারুক আহমদ,জহিরুল ইসলাম, আলী হোসেন,আবু সালেহ শিপু, মো: আবেদ আলী,মুহিবুর রহমান কাওছার, সাইদুল ইসলাম, হাফিজ সালমান আহমদ,মাজহারুল ইসলাম শাহান,নাজির মোহাম্মদ মঈনুদ্দিন, হাবিবুল ইসলাম রাজু,মুজাহিদুল ইসলাম,জুনেল আহমদ,আবুল কালাম খান , মোহাম্মদ আলী,সালমান শাহ্,রুমন তালুকদার,প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।