সবুজ প্রান্ত
৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে উপজেলা প্রসাশনের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মতবিনিময়

সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম-এর সাথে মতবিনিময় করেছে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করবে।
তারা আরো বলেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। অনিয়ম দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। কোথাও কোন ধরনের অনিয়ম-দুর্নীতি হলে তা প্রতিরোধ করতে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন।
এ মত বিনিময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন, আমি একজন শিক্ষার্থী ছিলাম। আজ আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে না থাকলে আমিও শিক্ষার্থীদের কাতারে থাকতাম। উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পরিকল্পনা করে এ উপজেলার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে যে কোন সহযোগিতায় আমার সাথে সরাসরি আলোচনা করতে পারেন। একে অপরের সাথে আন্তরিকতা রেখে সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি আগ্রহ প্রকাশ করেন।
এসময় জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জাফর ইকবাল, আশরাফুজ্জামান রাদি, মোঃ আনোয়ার হোসেন মিলন, রুমেল আহমেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।