সবুজ প্রান্ত
৩ অগাস্ট ২০২৪, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

জকিগঞ্জের বাবুরবাজারে শাজেদুল আলম শাওন নামের এক ব্যবসায়ির ব্যাগভর্তি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে। ছিনতাইকৃত ব্যাগে ১ লক্ষ ৩৫ হাজার টাকা ছিল বলে দাবি করেন তিনি। ব্যবসায়ী শাজেদুল আলম শাওন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী আব্দুল বাছিত তালুকদার বড় ছেলে। 

এদিকে শুক্রবার রাতে বাছিত তালুকদারের চাচা আব্দুর রূপ বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
মামলার এজাহারে বাদী আব্দুর রুপ উল্লেখ করেন, আমার ভাতিজা আব্দুল বাছিত তালুকদারের ছেলে শাহরুল আলম স্বপন ও তার খালাতো ভাই রেদওয়ান হোসেন বাবুরবাজার দোকান থেকে গাড়ির ইনকাম সহ ১ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে বাড়িতে আসার সময় ইদানিং রেস্টুরেন্টের পাশে দেশিয় অস্ত্র ধরে মুহূর্তের মধ্যে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। 
এজাহারে আরো উল্লেখ করা হয়, রাতে কালীগঞ্জ বাজারে এক ব্যবসায়ী কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা এনে গাড়ির ইনকাম সহ মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা দিয়ে ছোটভাই শাহরুল আলম স্বপন ও খালাতো ভাই রেদওয়ান হোসেন কে দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি পাঠিয়ে দেই। গলির ভিতরে মোটরসাইকেল কাছে পৌঁছা মাত্র দেশীয় অস্ত্র তাক করে এলোপাতাড়ি মারধর করে টাকার ব্যাগ ছিনেয়ে নিয়ে যায়।  
বাবুরবাজারের বণিক সমিতির দায়িত্বশীলরাও এই ন্যক্কারজনক ঘটনার দুঃখ প্রকাশ করে বলেন, সকল ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানা। এছাড়া বিভিন্ন সময়ে বাজারে দোকান চুরির বিষয়ে তুলে ধরে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
অভিযোগকারী আব্দুর রুপ বিষয়টি নিয়ে থানায় মামলা দায়েরের দাবী করলেও অভিযোগের বিষয়ে  স্বীকার করেন নি জকিগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ তরফদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।