সবুজ প্রান্ত
২৩ অগাস্ট ২০২৪, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

জকিগঞ্জ থানার নবাগত ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, মিডিয়া অফিসার এস.আই মফিদুল হক সজল।
মতবিনিময় সভায় ওসি আব্দুল লতিফ তরফদার জকিগঞ্জে দায়িত্ব পালনে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে একটি পরিবর্তন সাধিত হয়েছে। এই মুহুর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার দেশের স্থিতিশীলতা বজায় রাখা। বিগত ৫ আগষ্ট পরবর্তি সময়ে জকিগঞ্জ থানা পুলিশের প্রতি জনসাধারণ যে সহমর্মিতা প্রকাশ করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন হযরত শাহজালাল (রহ) এর অন্যতম সঙ্গী শাহ জাকি (রহ.) এর স্মৃতি বিজড়িত জকিগঞ্জ বরাবরের মতো ধর্মীয় ও রাজনৈতিক ভাবে সম্প্রীতি বজায় করে আসছে। এ সম্প্রীতি ভবিষ্যতে বজায় থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশ ও চায় জনগনের প্রকৃত বন্ধু হিসেবে ভূমিকা পালন করতে। এজন্য দরকার একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করে রাজনৈতিক প্রভাব থেকে বাহিনীকে মুক্ত করা। পুলিশের এই প্রত্যাশা পূরন করতে গণমাধ্যম ও সাংবাদিকদের সহয়তা কামনা করেন। পাশাপাশি আইন শৃংখলার উন্নয়নে ও এলাকার স্থিতিশীলতা বজায রাখার স্বার্থে সব ধরনের অপপ্রচার ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।
জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের প্রতি অতীতের মত জকিগঞ্জ থানার নতুন ওসিকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা পুলিশকে সবধরনের সহযোগিতা করবে। পাশাপাশি কোনো নিরীহ মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সে ব্যাপারে থানা পুলিশের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তারেক আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, সদস্য আব্দুস শহীদ সাকির ও সাইফুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।