সবুজ প্রান্ত
১৭ অগাস্ট ২০২৪, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে পেশাগত কাজে হামলার শিকার সময় টেলিভিশনের সাংবাদিক ও ভিডিও জার্নালিস্ট

সিলেটে পেশাগত কাজ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের সিলেটে কর্মরত রিপোর্টার অপু বনিক এবং ভিডিও জার্নালিস্ট নওশাদ আহমেদ চৌধুরী। শনিবার (১৭ আগস্ট) বিকেলে সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে এইচএসসি পরীক্ষায় অটোপাশের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এই ঘটনা ঘটে।

বিকেল ৪:৩০ মিনিটে চৌহাট্টা পয়েন্টে পেশাগত কাজ করার সময় ছাত্রদের দ্বারা আক্রমণের শিকার হন এই দুই সাংবাদিক। রিপোর্টার অপু বনিক জানান, তিনি ও তার সহকর্মী নওশাদ আহমেদ চৌধুরী ছাত্রদের আক্রমণের শিকার হন। তারা উভয়েই প্রচণ্ড কিল-ঘুষি ও লাথির শিকার হন। অপু বনিকের বক্তব্য অনুযায়ী, ছাত্ররা তাদের জীবন হুমকির মুখে ফেলে দেয় এবং কষ্ট করে সেখান থেকে তারা পালিয়ে আসেন।

হামলার শিকার ভিডিও জার্নালিস্ট নওশাদ আহমেদ চৌধুরী জানান, মোটরসাইকেল ঘিরে একদল ছেলে তাদের আক্রমণ করে। তারা “ভুয়া, ভুয়া” স্লোগান দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং ক্যামেরা নিয়ে টানাটানি করে। নওশাদ আহমেদ চৌধুরীর বাম হাঁটুতে প্রচণ্ড আঘাত লাগে।

এই হামলার ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাংবাদিকদের উপর এই ধরনের হামলার ঘটনায় সিলেটের গণমাধ্যমকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।