সবুজ প্রান্ত
৪ মার্চ ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের বিভিন্ন স্কুলে যোগদান করতে না পারা ৩৯ জন যুবকের বিষয়ে জরুরী বৈঠক

জকিগঞ্জে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যোগদান করতে না পারা ৩৯ জন বেকার যুবকের দুঃখ দূর্দশা লাগব করে চাকুরীতে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রণালায়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপির নির্দেশনায় গতকাল রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হকের সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুরের কার্যালয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব যুবকদের চাকুরীতে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে ৩৯ জনকে উত্তীর্ণ হিসেবে ফলাফল প্রকাশিত হয়োছিল। এসময় নিয়োগ বোর্ডের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ তুলে মামলা করা হয়। পরে সিলেট সফররত তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মৌখিকভাবে জকিগঞ্জসহ সারাদেশে এ নিয়োগ স্থগিত করে দেন। যার কারনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকুরীতে যোগদান করতে পারেনি এসব যুবক। দীর্ঘদিন থেকে কর্মহীন ও বেকার থাকার কারনে এসব যুবক মানবেতর জীবনযাপন করতেছে। বিষয়টি নিয়ে গত সপ্তাহে এসব যুবক সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপির দ্বারস্থ হলে তিনি তাদের দুঃখ দুর্দশা শুনে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তাঁরই নির্দেশনায় গতকাল এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মাস্টার আব্দুল খালিক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ, সিলেট জেলা তালামীয নেতা আবু সায়িদ আশিক, সাংবাদিক আহমদ হোসেন আইমান, তালামীয নেতা জুনেদ আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।