নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে সমতা নিশ্চিতের দাবি

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রখ্যাত আলেম পীরে কামিল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেবের ছাহেবজাদা ডা. শাহ ছাফিউর রহমান। চিঠিতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট শিক্ষাধারাকে অগ্রাধিকার না দিয়ে যোগ্যতার ভিত্তিতে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমি মাদরাসা পটভূমির প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে—এমন ধারণা জনমনে সৃষ্টি হয়েছে। এতে অন্যান্য ধারার প্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

লেখক উল্লেখ করেন, দেশে ইসলামী শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ ধারা; কওমি ও আলিয়া দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর মধ্যে সরকার অনুমোদিত আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক সাধারণ শিক্ষাও সমান গুরুত্ব পায়। ফলে এ ধারার শিক্ষার্থীরাও প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা প্রদানে সমানভাবে যোগ্য।

চিঠিতে আরও বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় কোনো একটি ধারাকে এককভাবে অগ্রাধিকার দিলে তা সমতা ও ন্যায়বিচারের পরিপন্থী হতে পারে। একই সঙ্গে এতে শিক্ষাব্যবস্থায় বিভাজনের আশঙ্কাও সৃষ্টি হতে পারে, যা কাম্য নয়।

এ প্রেক্ষাপটে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। এতে কওমি ও আলিয়া- উভয় ধারার প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১০

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১১

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১২

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৩

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৪

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১৫

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৭

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৮

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৯

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।