সবুজ প্রান্ত
২৮ মার্চ ২০২৪, ২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘের ইয়ুথ ফোরামে যাচ্ছেন জকিগঞ্জের হাবিবুর রহমান মাসরুর

জকিগঞ্জ প্রতিনিধি :: নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আগামী ১৬-১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ইকোসক ইয়ুথ ফোরামে আমন্ত্রণ পেয়েছেন জকিগঞ্জের গঙ্গাজল খাদিমান নিবাসী, মাওলানা কারী সামছুল ইসলামের পুত্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুর। 

তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের  ইকোসক ইয়ুথ ফোরাম ২০২৪ এ বিশ্বের তরুণদের সাথে টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ নানাবিষয়ে আলোচনায় অংশ নিবেন। আগামী ১২ এপ্রিল বাংলাদেশ থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে তিনি রওয়ানা হবেন।

হাবিবুর রহমান মাসরুর গেলবছরও আমেরিকার হারিকেন আইল্যান্ডে লিডারশীপ প্রোগ্রামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর এমন সাফল্যে এলাকাবাসী আনন্দিত। হাবিবুর রহমান মাসরুর কওমী মাদরাসায় শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম ও দারুল উলূম দেওবন্দে পড়াশোনা করেছেন।

পাশাপাশি চাপঘাট রহিমপুর সুন্নী দাখিল মাদরাসা থেকে দাখিল এবং গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা থেকে আলিম পরীক্ষা দিয়ে পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট, লিডারশীপসহ নানাবিষয়ে লাজ করে থাকেন। তিনি জকিগঞ্জসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।